শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২২-০৮-১৪
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। এতে অন্তত ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। গতকাল রবিবার সকাল দশটায় উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হোমনা শাখার মডেল কেয়ারটেকার বিল্লাল হোসেন জানান, আগুনে তার সব শেষ হয়ে গেছে। ঘরটি তালাবদ্ধ ছিল। এতে ঘরে রক্ষিত নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, তিনটি স্টিলের ও দুইটি কাঠের আলমারিতে থাকা তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দলিলপত্র এবং ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত তেরো লাখ টাকার বেশি ক্ষতিসাধন হয়েছে। 
ফায়ার সার্ভিসের ইনচার্জ উসমান গনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। কীভাবে আগুন লেগেছে সঠিক বলতে পারবেন না; ধারনা করছেন- বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এর সূত্রপাত হতে পারে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited